ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য আটক

Bortoman Protidin

২০ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ জন সদস্যকে আটক করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সময় আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি আসনের ৫টি টিকিট ও নগদ অর্থসহ তাদেরকে আটক করা হয়।  

আটককৃতরা হলো- নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আশরাফুল ইসলাম লিখন (৩২) এবং চিলাহাটির মিন্টু আলী (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চিলাহাটি স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে আটক করে। 

এ সময় তাদের তল্লাশি করে আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি আসনের ৫টি টিকিট, টিকিট বিক্রির নগদ ১ হাজার ৫শত টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। চিলাহাটি-ঢাকা রুটের এসব টিকিটের যাত্রার তারিখ ছিল ১২ ও ১৪ ফেব্রুয়ারি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলার অন্যতম আসামি সাদেককে গ্রেপ্তার করেছে র‌্যাব

#

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিল সরকার

#

কুমিল্লা জিলা স্কুল জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

#

৫৭ বছর বয়সে পুলিশ কনস্টেবলের এসএসসি জয়

#

ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্র

#

আগামী ২৪ ঘন্টা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠকে যেসব নির্দেশনা এলো

#

কুমিল্লায় ১২৫ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী

#

সেঞ্চুরি করে সৌম্য ধন্যবাদ জানালেন স্ত্রীকে

Link copied