ডিএমপি বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ জন

Bortoman Protidin

২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার “মুহাম্মদ তালেবুর রহমান” স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার মোহাম্মদপুর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে  ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পারভেজ (২৮), রাকিব (১৯), সবুজ খান (২০), সালাউদ্দিন (২০), পারভেজ (৪২), সজিব (২৩), নয়ন (২০) ও আশিক (২৬)। অপরদিকে, একই দিন নিউমার্কেট থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- রাসেল (৩৫), মো. হাবিবুর রহমান (২৬), মো. হাবিব (২১), মো. তারেক (৩৩) ও মো. সোলায়মান (৩০)।

এতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মায়ের ঝুলন্ত মরদেহের পাশে সন্তানের লাশ

#

কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র,গোলাবারুদ ও মাদক জব্দ

#

পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা ৫, শেখ রেহানা ৭ ও টিউলিপ সিদ্দিকী ২ সহ ১৭ জনের কারাদণ্ড

#

৮ কুকুরছানা হত্যা: ঈশ্বরদীর সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

#

কুমিল্লায় ৫১কেজি গাঁজা ও ১৮০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

#

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ

#

কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনসহ বিভিন্ন মামলায় স্কুল শিক্ষকসহ ৭ জন গ্রেপ্তার

#

বাস উল্টে খাদে পড়ে , প্রাণ গেল এক নারীর

#

নাঙ্গলকোটে আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর কৃতি শিক্ষকদের সংবর্ধনা

#

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

Link copied