ঢাকা-ময়মনসিংহ রুট পরিবর্তন করে ট্রেন চলছে

Bortoman Protidin

২১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার পরে রুট পরিবর্তন করে ট্রেন চলাচল শুরু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে। গাজীপুরের পরিবর্তে টঙ্গী থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহে চলাচল করবে ট্রেন।

দুর্ঘটনার পরে এ রুট পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। 

আজ ১৩ ডিসেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেছে, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

এর আগে আজ (১৩ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে বনখড়িয়া ভাওয়াল রেল স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়। 

গভীর রাতে দুর্বৃত্তরা গ্যাসকাটার দিয়ে রেল লাইন কেটে ফেলায় ইঞ্জিন এবং ৭ বগিসহ লাইনচ্যুত হয় ট্রেনটি।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় আসলাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

নিহত আসলাম হোসেন ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা।

রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে।   উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সংস্কার এবং উদ্ধার কাজ শুরু করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রোহিঙ্গা শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের আহ্বান প্রধান উপদেষ্টার

#

এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা

#

বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে: আইন উপদেষ্টা

#

বাজার নিয়ন্ত্রণে সব জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দল

#

৫ এপ্রিল থেকে ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে সারাদেশে

#

তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

#

স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের সন্তানের জন্ম দিলেন স্ত্রী

#

কক্সবাজারে পর্যটকের ঢল, ঠাঁই নেই হোটেলে

#

অবৈধ বিদেশী মদসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫

সর্বশেষ

Link copied