তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল

Bortoman Protidin

২২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘শিগগিরই দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কবে তিনি দেশের মাটিতে পা রাখবেন তা খোলাসা করা হয়নি।

আজ  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এ কথা জানান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। গত ৭ ডিসেম্বর থেকে এই কর্মশালায় বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, আজ যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতারা উপস্থিত আছেন, আমি আপনাদের জানাতে চাই, আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ যেন কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।

মির্জা ফখরুল বলেন, আমরা সামনের দিকে এগুতে চাই, প্রগতির দিকে এগুতে চাই। বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তাকে বাস্তবায়িত করতে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেদে ভাষণ দিয়ে এয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হাদীর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

#

দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

#

পাসপোর্ট পাওয়া যাবে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই

#

সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

#

মানুষের সেবার জন্য মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে : জামায়াত আমির

#

গাঁজাসহ গাজীপুরে কারারক্ষী গ্রেপ্তার

#

দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

#

রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

#

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ২৭০ জন শিক্ষার্থী

সর্বশেষ

Link copied