পাসপোর্ট পাওয়া যাবে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই

Bortoman Protidin

১৪ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) ভিত্তিতে পাসপোর্ট পাওয়া যাবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো এ সংক্রান্ত নির্দেশনার সারসংক্ষেপ বলা হয়, পুলিশ ভেরিফিকেশন যথাসময়ে না পাবার কারণে বা পুলিশ ভেরিফিকেশনের সময় অনাবশ্যক কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীরা প্রায়শই ভোগান্তিতে পরার অভিযোগ পাওয়া যায়।

মূলত পাসপোর্টের আবেদনকারীর ভোগান্তি হ্রাস এবং যথাসময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করার জন্য পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা এ অনুশাসন দিয়েছেন।

এতে আরও বলা হয়, নতুন পাসপোর্ট এর আবেদনের ক্ষেত্রে অনলাইনে জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই করে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করতে হবে।

এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের তথ্যে যাচাই করে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করতে হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ

#

পরিচ্ছন্নতা কার্যক্রম ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

ভারতে আটক পাঁচ ট্রলার ও ১২৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড

#

করোনায় কেড়ে নিল আরও একজনের প্রাণ, নতুন করে আক্রান্ত ২৬ জন

#

বন্যা কবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ

#

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন

#

বিশেষ নজরদারিতে ঈদে মহাসড়কে থাকবে পুলিশ : আইজিপি

#

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার

#

কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে নিহত ৪, আহত ৩

#

পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না - স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

Link copied