দুই কোটি ২০ লাখ লিটার তেল কিনবে সরকার

Bortoman Protidin

২৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য রোমানিয়া থেকে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সরকার অনুমোদন দিয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে প্রায় ১৫৫ টাকা। মোট ব্যয় হবে ২৮৩ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা।

বুধবার (৬ নভেম্বর ২০২৩ইং) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব টেবিলে উত্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়েছে।  

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল রোমানিয়ার এলোনাইট মেডিটাইম অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেড অ্যান্ড মার্ক এক্সিম লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২৮৩ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৪ টাকা ৬২ পয়সা।

২২ নভেম্বর আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভলপারর্সের কাছ থেকে কেনার অনুমতি দেওয়া হয়েছে। মোট ব্যয় ধরা হয় ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা। প্রতি লিটারের খরচ ধরা হয় ১৫৪ টাকা ৬০ পয়সা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সমৃদ্ধ দেশ গড়তে শিশুর সুন্দর বিকাশ নিশ্চিত করতে হবে: ড. ইউনূস

#

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

#

সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন

#

রাজধানী ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক শুরু

#

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমীর খসরু

#

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

#

রাজধানী ঢাকায় মাদকসহ গ্রেফতার ২০

#

সাড়ে ৪৩ হাজার গাড়ি বঙ্গবন্ধু সেতু পার হলো ২৪ ঘণ্টায় , টোল আদায় তিন কোটি

#

চার বছর পর পঞ্চগড়ের তাপমাত্রা ৫ ডিগ্রির ঘরে নামলো

সর্বশেষ

Link copied