দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো অন্তত ৬৩ জনের

Bortoman Protidin

১২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

উগান্ডায় একটি প্রধান মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বুধবার মধ্যরাতের কিছুখন পরেই। রাজধানী কাম্পালা থেকে গুলু যাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুটি বাস ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিপরীত দিক থেকে আসা দুটি বাস একটি লরি এবং একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) কে ওভারটেক করার চেষ্টা করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ৬৩ জনের মৃত্যু হয়েছে। তারা যারা দুর্ঘটনায় জড়িত যানবাহনের যাত্রী ছিলেন।

আহতদের কিরিয়ানডঙ্গো হাসপাতাল এবং আশপাশের অন্যান্য চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র : এএফপি

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় ধারালো দা উদ্ধার করেছে সেনাবাহিনী

#

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

#

স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

#

সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মানবিক মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

#

দুর্গাপূজায় ৪৯টি বিচ্ছিন্ন ঘটনায় গ্রেপ্তার ১৯ : আইজিপি

#

জার্মানি বাংলাদেশের উন্নয়নের নির্ভরযোগ্য অংশীদার: প্রধান উপদেষ্টা

#

কুমিল্লায় মুড়ির মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

#

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’

#

শিক্ষার্থী সং'ঘ'র্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

Link copied