দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায়, গ্রেপ্তার ৩

Bortoman Protidin

১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (২ নভেম্বর) সকালে রায়পুরা থানায় হত্যা মামলা করেন নিহতদের মা জোছনা বেগম। গ্রেপ্তার তিনজন হলেন নিহতের চাচি শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তার।

পুলিশ জানায়,গত  শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে ২০ বছর আগের পাওনা ১ হাজার ৭০০ টাকার পরিপ্রেক্ষিতে বাড়ির জমি দাবির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হরুণ আলী ওরফে ফুরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়াকে (৩০) তাদেরই চাচাতো ভাইয়েরা কুপিয়ে হত্যা করে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে। পরবর্তীতে বাদীপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, রায়পুরা থানায় দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচি শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে

#

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ডিমলায় আটক ২

#

কার্যালয়ে আসেননি কর্মকর্তা ও কর্মচারীরা, বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী

#

পুলিশের অভিযানে নকলায় ১০ পলাতক আসামী গ্রেপ্তার

#

কুমিল্লায় বিভিন্ন হাসপাতালে অভিযান ও ৩০ হাজার টাকা জরিমানা

#

মাত্র ৪ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

#

এক সপ্তাহের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় হবে: ধর্ম উপদেষ্টা

#

দোকানে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি, আটক ৪

#

জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

Link copied