দোকানে আগুন, ৭০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

Bortoman Protidin

২২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় নির্বাচন পরবর্তী সময়ে অজ্ঞাতদের দেওয়া আগুনে ১ ব্যবসায়ীর দোকান পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চনপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে, একতা ডেকোরেটর নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্টের দোকানের প্রায় সব মালামাল পুড়ে গেছে।

একতা ডেকোরেটরের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন বলেছেন, ৯ জানুয়ারি সকালে সাইটে কাজ থেকে এসে দেখি আমার দোকানের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে অজ্ঞাতরা। আমার মিটারের চাবিটাও নিয়ে যায়। কারা নিয়ে যায় কারা কাটে কেউ জানে না। তখন আমি দেখি আমার সিসিটিভি ক্যামেরাও চলে না। ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ভিডিও হয় কিন্তু দেখা যায় না। বিষয়টি বাড়িওয়ালাকে ডেকে জানালাম। এলাকায় কথা শুনছি যে, এটা বিএনপির ব্যবসা। কিন্তু আমি কোনো রাজনীতি করি না। পরে আমি আবার সব ঠিক করি। ক্যামেরাও চালু করি।

তিনি বলেছেন, রাত ৯টা ২১ মিনিটে আমি বাসায় যাই। বাসায় গিয়ে ভিডিও চেক করছিলাম যে, কারা লাইন কাটলো। এরপর খেতে বসি। এ সময় আমার ফোনে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফোন করে জানান, আমার দোকানে আগুন লেগেছে। আমি সাথে সাথে দৌড়ে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাই। পরে পুলিশ এসে জিজ্ঞাসা করায় আমি তাদের বলি জানালা দিয়ে আগুন দিয়েছে, সেখানে একটা ক্যামেরা আছে। 

ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী বিল্লাল হোসেন আরও বলেন, আমার ৭০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার সাড়ে ৬০০ চেয়ার ছিল পেছনে, সামনে ১০০ চেয়ার ছিল। এগুলো সব জ্বলে পুড়ে গেছে। ইভেন্ট ম্যানেজমেন্টের যা ছিল সব পুড়ে গেছে। ১ লাখ ২০ হাজার বাতিসহ যা ছিল সব পুড়ে গেছে! ৯ মণের উপর তার পুড়ে গেছে। আমার সাথে কারো শত্রুতা নেই। কারা এ কাজ করেছে তাদের বিচার চাই, তবে পুলিশ এখনো কিছু করেনি।

চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মতিয়ার জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরে আগুন নেভানো হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এটা শর্টসার্কিট থেকে লেগেছে নাকি অন্য কোনোভাবে লেগেছে তা জানা যায়নি। এখন পর্যন্ত এই ঘটনায় আমাদের কাছে লিখিত অভিযোগ আসেনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার

#

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

#

কুমিল্লায় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে বিজিবি

#

রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত নাগরিকদের শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

#

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

#

ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা

#

এক পাখিই খুলে দিয়েছিল প্রিয়াংকা-নিকের সম্পর্কের দরজা

#

দুবাইয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিয়েল

#

বেবিস্টেন্ডে চাঁদা বন্ধ হবে, কোন সিএনজি চালক ২০ টাকা চাঁদা দিতে হবে না - কাজী দ্বীন মোহাম্মাদ

#

ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ - ⁠অধ্যাপক আলী রীয়াজ

Link copied