বেগুনের কেজি আড়াই থেকে ৫ টাকা!

Bortoman Protidin

১৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বগুড়ায় পাইকারি বাজারে বেগুন বিক্রি হচ্ছে মান ভেদে কেজিতে সর্বনিম্ন আড়াই টাকা থেকে সর্বোচ্চ ৫ টাকা ৷

আজ বুধবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পাইকারি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

প্রতি বছর রমজানেই আগুন লাগে বেগুনের বাজারে। ব্যতিক্রম ছিল না এবারও। সপ্তাহের শুরুতেও জাত ও মান ভেদে বেগুনের দাম ছিল ৫০ থেকে ৮০ টাকা কেজি। হঠাৎ করেই ধস নেমেছে বেগুনের বাজারে। পাইকারি বাজারে বেগুন বিক্রি হচ্ছে আড়াই থেকে ৫ টাকা কেজিতে। একই চিত্র গ্রামের হাটগুলোতেও। 

শহরের খুচরা বাজারে সাধারণ বিক্রেতারা ১৫ টাকা থেকে ২০ টাকা দরে বেগুন বিক্রি করছেন। তবে বেগুন উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কমে ক্ষতির কবলে পড়েছেন কৃষকরা।

ব্যবসায়ীরা বলছেন, বিপুল পরিমাণ ফলনে বাজারে বেগুন সরবরাহ বেড়েছে ৷ সেইসঙ্গে ক্রেতাদের মধ্যে চাহিদাও কমে গেছে। এ ছাড়া এরসঙ্গে মঙ্গলবার (১৯ মার্চ) রাত থেকে বৈরী আবহাওয়ায় বাজার প্রায় ক্রেতা শূন্য হওয়ায় বিপাকে ব্যবসায়ী ও কৃষক।

শহরের বড় কাঁচাবাজার রাজাবাজারের ব্যবসায়ী আহসান হাবীব জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বেগুনের দাম কম। মানুষ বেগুন কিনছেনও কম। আমরা ৬ থেকে ৮ টাকা কেজি কিনে এনে এখন বিক্রিই করতে পারছি না। রমজানে মানুষের সবজি খাওয়ার প্রবণতা কম। এ কারণে হয়তো চাহিদা কমে গেছে এমন ধারণা করছেন তিনি।বগুড়া শাজাহানপুর উপজেলার কামারপাড়া এলাকার সবজি চাষি খয়বর আলী, রাজু আহমেদ জানান, অনেক আশা নিয়ে বেগুনের চাষাবাদ করেছিলেন তারা ৷ ভেবেছিলেন রমজান মাসে ভালো দাম পাবেন ৷ কিন্তু সে গুড়েবালি ৷ পাইকারি বাজারে এখন সবজির দামই করছে না কেউ। আশানুরূপ দাম পাওয়া তো দূরের কথা ৷

তবে সবজি বাজারের ক্রেতারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। সবজির দাম কমেছে। চাপ কমেছে তাদের পকেটের ওপরও। গেল দু-একদিনে বেগুন ছাড়াও অন্য সবজির দামও কমেছে। ভালো উৎপাদন হয়েছে বলে দাম কমেছে মন্তব্য ক্রেতাদের।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

#

সেনাবাহিনীর যৌথ অভিযানে ছিনতাইকারী,চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর সর্বমোট ৪৫ সদস্য গ্রেফতার

#

ঝড় তোলার অপেক্ষায় আইপিএলে ৩.৬ কোটিতে বিক্রি হওয়া ‘রাঁচির গেইল’

#

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন

#

নৈশ প্রহরীকে হত্যা করে লুট করা ৬০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে করেছে পুলিশ, গ্রেপ্তার ৭

#

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই

#

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

সর্বশেষ

Link copied