নতুন গাড়ি রেজিস্ট্রেশনে পুরাতন গাড়ি জমা দিতে হবে: মেয়র আতিক

Bortoman Protidin

১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম নতুন গাড়ি রেজিস্ট্রেশনের সময় পুরাতন গাড়ি জমা দিতে হবে বলে জানিয়েছেন এছাড়া নতুন করে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না। যানজট নিরসনে ধরনের আইন করা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে এত গাড়ি কোথায় জায়গা দেবো। শুধু গাড়ি আর গাড়িতে ভরে যাচ্ছে ঢাকা।

বৃহস্পতিবার( ফেব্রুয়ারী) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

 মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন যে ট্রাফিক পুলিশ বক্সগুলো করছে, আপনাদের নিয়ে আমরা যৌথভাবে পুলিশ বক্স করে দেবো। প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি বসার জন্য ব্যবস্থা করা হবে। পুলিশ বক্স করার জন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা প্রত্যেকটি পুলিশ বক্স আধুনিক করে দেবো।

 তিনি আরও বলেন, আপনারা জানলে খুশি হবেন আমরা একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছি। সেটি হলো ওয়ানস্টপ পার্কিং সুবিধা। এই পার্কিং ডিজিটাল পদ্ধতি ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএমপি একসঙ্গে কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কীভাবে ঢাকায় ট্রাফিক লাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেই পরিকল্পনা শুরু হয়েছে।

মাঠ পর্যায়ের পুলিশের উদ্দেশ্যে মেয়র আতিক বলেছেন, আপনারা রোদ নাই বৃষ্টি নাই, দিন নাই, রাত নাই মানুষের পাশে দাঁড়ান। করোনার সময় দেখেছি কীভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সন্তানরা ফেলে গেলেও পুলিশ তার পাশে দাঁড়িয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি

#

পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান

#

সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে : তারেক রহমান

#

আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টির আভাস

#

সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

#

চলন্ত ট্রেনে ব্যথায় কাতর প্রসূতি, জন্ম দিলেন ছেলে শিশু

#

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে শিল-পাটা

#

থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

#

বাজার নিয়ন্ত্রণে সব জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

সর্বশেষ

Link copied