নাক দিয়ে গানের সুর বাজিয়ে বিশ্বরেকর্ডে এক নারীর

Bortoman Protidin

২৪ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন মানুষ। সম্প্রতি নাক দিয়ে সুর বাজিয়ে রেকর্ডে নাম যুক্ত করেছেন কানাডার অন্টারিওর বাসিন্দা লুলু লোটাস।

লুলু লোটাস তার নাক দিয়ে ৪৪.১ ডেসিবেল পর্যন্ত শব্দ উৎপন্ন করতে পারেন। তিনিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জোরে নাকের শিস তৈরি করা ব্যক্তি।

লুলু ৭ বছর বয়সে প্রথম তিনি তার এই দক্ষতা আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন তিনি তার নাক দিয়ে বিভিন্ন সুর তৈরি করতে পারছেন। যা তিনি তার স্কুলের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে মজা করার জন্য ব্যবহার করতেন। ক্লাসে যখন সবাই বাঁশির সুর শুনে তার উৎস খুঁজতে শুরু করতো তখন তার খুবই মজা লাগত।

লুলু তার নাক থেকে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করতে তার গলার পেশী ব্যবহার করে নাক দিয়ে শব্দ করতে পারেন। মুখ খোলা থাকলে মুখ থেকে শব্দ বের হয়। আর যদি মুখ বন্ধ করেন তাহলে নাক দিয়ে শব্দ বের হয়।

স্টিভ আওকির ডকুমেন্টারি দেখার পর লুলুর রেকর্ড করার ইচ্ছা জাগে। স্টিভ আওকি গত বছর গিনেস বুকে নাম লেখান সবচেয়ে বেশি ভ্রমণকারী সংগীতশিল্পী হিসেবে। এরপর লুলু খুঁজতে থাকেন এমন কেউ রেকর্ড করেছে কি না এখন পর্যন্ত, যিনি নাক দিয়ে শিস বাজাতে পারেন। অবশেষে তিনি এই রেকর্ডটি করতে সক্ষম হয়েছেন। সূত্র: গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ড

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রেমিকার বিশেষ অঙ্গে আগুন দেওয়ার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

#

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

#

সিঙ্গাপুরে ‘ড্রাইভ সেইফলি, রেইস টু ভিক্টোরি সংগঠনের উদ্যোগে চালকদের নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত

#

প্রবাসীদের গুজব সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

#

রেল সেতুর পিলারে ধাক্কা লেগে কার্গো ডুবি, নিখোঁজ ২

#

তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

#

স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

#

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

#

কুমিল্লার চৌদ্দগ্রামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

Link copied