নির্বাচনে নাশকতাকারীদের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার

Bortoman Protidin

১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

নির্বাচন নিয়ে নাশকতাকারীদের তথ্য দিলেই ২০ হাজার টাকা থেকে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।  

মঙ্গলবার (০২ জানুয়ারি ২০২৪ইং) বিকেল ৩টার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, ‘নির্বাচন নিয়ে এখনো কোনো নাশকতার শঙ্কা নেই। তবে নাশকতার বিষয়টি বিবেচনা করে, বাংলাদেশ পুলিশ নিরাপত্তার সব ব্যবস্থা নিয়েছে। কারও কাছে কোনো ধরনের নাশকতার তথ্য থাকলে পুলিশকে জানাতে পারেন। নির্বাচন বানচাল ও এ ধরনের অপপ্রয়াস চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ আমাদের নাশকতাকারীদের তথ্য দেন, তাদের পরিচয় গোপন করে ২০ হাজার টাকা থেকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

আইজিপি বলেন, নির্বাচনে আগে ও পরে নির্বাচন কমিশনের নির্দশনা মতে পুলিশের এক ধরনের নিরাপত্তা নিয়ে থাকে। সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে। প্রার্থীদের তালিকা অনুযায়ী ও আমাদের নিজস্ব ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ তালিকা প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোতে অধিক সতর্কতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

#

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু হলো

#

বৃষ্টিপাতে ঢাকাসহ দেশে তাপমাত্রা তিন ডিগ্রি কমতে পারে

#

কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত করার উদ্যোগ

#

গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং তাদের স্বপ্নের প্রতি আমরা দায়বদ্ধ: তথ্য উপদেষ্টা মাহফুজ

#

মার্চ মাসের প্রথম ২৯ দিনে ২০ হাজার কোটি টাকা এলো প্রবাসী আয়ের

#

আশ্রয় নেওয়া ২৬৪ জনকে মিয়ানমার ফিরিয়ে নিতে প্রস্তুত :বিজিবি মহাপরিচালক

#

দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না: র‌্যাব মহাপরিচালক

#

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

#

আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি

সর্বশেষ

Link copied