পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইর

Bortoman Protidin

১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

 সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ জানুয়ারি) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬০ ও ২০৮৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৭৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগেরদিন ডিএসইতে ৪৪৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪টি কোম্পানির, কমেছে ১৩২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- সী পার্ল, অরিয়ন ইনফিউশন, বিডি থাই, অলিম্পিক, খান ব্রাদার্স, ইন্ট্রাকো, খুলনা প্রিন্টিং, আইএফআইএল ইসলামি মিউচ্যুয়াল ফান্ড,  ইস্টার্ন ইন্স্যুরেন্স, ও সেন্ট্রাল ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৮৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৫টির, কমেছে ৬৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ৬ কোটি ৫৩ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে লেনদেন প্রায় ৩ কোটি টাকা কমেছে। আগেরদিন ৯ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অভূতপূর্ব জনসমাগমে জানাজা, এমন দৃশ্য দেশে আগে দেখা যায়নি

#

সেনাবাহিনীর যৌথ অভিযানে ছিনতাইকারী,চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর সর্বমোট ৪৫ সদস্য গ্রেফতার

#

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

#

খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

#

ছাত্রদের সঙ্গে মতবিনিময়: আজ চট্টগ্রাম যাবেন হাসনাত, মুন্সিগঞ্জে সারজিস

#

বিকালে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

#

তীব্র গরমে হিট অ্যালার্ট জারি, প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্দেশনা

#

দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

#

মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

#

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ড. ইউনূস

সর্বশেষ

Link copied