পুলিশের অভিযানে পিস্তল-গুলি ও মাদকসহ চারজন গ্রেপ্তার

Bortoman Protidin

২১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাত ৩টা থেকে হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকার পাশে মুন্সীগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার সেনা ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ক্যাপ্টেন তৌফিক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন—ধন্দি ভিটি কামালদি এলাকার নাঈম (৩৮), প্রভাকরদি এলাকার রুবেল ভূঁইয়া (৩৩), একই এলাকার সুমন (৩০) এবং রুনা আক্তার (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাঈমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং ১৪-১৫টি দা, ছুরি ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উদ্ধার করা অস্ত্র, মাদক ও নগদ টাকার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সারা দেশে ২০ লাখ শিক্ষার্থী বসলো এসএসসি পরীক্ষায়

#

দেশে প্রত্যাবর্তনে তারেক রহমান পাবেন প্রয়োজনীয় নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

#

আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন: তারেক রহমান

#

বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

#

প্রযুক্তিগত অগ্রগতি বাড়িয়ে বিশ্বের সঙ্গে তাল মেলাতে হবে : প্রধান উপদেষ্টা

#

বাসে ডাকাতি, শ্লী-ল-তা-হা-নি : গ্রেপ্তার ৩ ডাকাত, এএসআই বরখাস্ত

#

নির্বাচন উপলক্ষে কুমিল্লা পরিদর্শন করলেন সেনাপ্রধান

#

পাগলা কুকুরের আক্রমণে আহত ১৮ জন, বেশিরভাগই শিশু

#

বাণিজ্য ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা

Link copied