ফরিদপুরের বানা বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই

Bortoman Protidin

২৭ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

মুকুল বসু , ফরিদপুর  প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গার বানা বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বুধবার (৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাজারে আগুন দেখে স্থানীয়দের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। বুধবার সকালে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ১০টি দোকানের সকল মালামাল পুড়ে গেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

#

সেনাবাহিনীর যৌথ অভিযানে ছিনতাইকারী,চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর সর্বমোট ৪৫ সদস্য গ্রেফতার

#

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আনন্দিত বিএনপি : মির্জা ফখরুল

#

ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

#

বাথরুমের ফলস ছাদে লুকিয়ে থাকা আসামিকে আটক করল পুলিশ

#

আগামী বছরই রাজনৈতিক সরকার আসতে পারে : পরিকল্পনা উপদেষ্টা

#

লাগেজ নিজেই বহন করে বিমান থেকে নামলেন তারেক রহমান

#

ওসমান হাদির ওপর হামলায় ৮ হাতবদল ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

#

হলিউড চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছেন রোনালদো

Link copied