ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Bortoman Protidin

১১ ঘন্টা আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

মুকুল বসু , ফরিদপুর প্রতিনিধি  :

 

ফরিদপুরের বোয়ালমারীতে গভীর রাতে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (৩ মার্চ) ভোররাতে সেহেরী খাওয়ার আগে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহফুজুর রহমান (৪০), একই এলাকার গাঁজা ব্যবসায়ী রিপন শেখ (৩৯), ইয়াবা ব্যবসায়ী তুষার মাতবর (২৫) ও কবির শেখ (৪৫)।

এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদপুরের বোয়ালমারী সেনা ক্যাম্পে স্থানীয় এলাকায় মাদকের বিস্তার বৃদ্ধির অভিযোগ পড়তেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে সেহেরী খাওয়ার সময় তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামের মাহফুজুর রহমানের বাড়ির চারপাশ ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা ৪জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক দেওয়ান শামীম খান বাদি হয়ে সোমবার দুপুরে থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নাম্বার ৩।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, বোয়ালমারী থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্যসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। আজ বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ৩০ কেজি গাঁজা’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

মার্কিন দূতাবাসে গিয়ে ‘বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট’ দিলেন খালেদা জিয়া

#

মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ : প্রধান উপদেষ্টা

#

কুমিল্লায় শিক্ষার্থীরা উদ্ধার করলেন বিপুল পরিমাণ ফেনসিডিল

#

তিন দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

#

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

#

ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত : উপদেষ্টা আসিফ

#

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

#

যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান :আরাঘচি

#

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্ত শুরু ৭ ডিসেম্বর : উপদেষ্টা আসিফ মাহমুদ

Link copied