বরিশালের বাবুগঞ্জে ২৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

Bortoman Protidin

২৬ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

 জাটকাসহ সব ধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এবং অবৈধ জাল নির্মূলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

নদী তিনটিতে অভিযান চালিয়ে ১০টি অবৈধ মশারি জাল, ৫০টি চরঘেরা জাল, এক লাখ মিটার কারেন্ট জাল, ৩০টি চায়না দুয়ারি জালসহ প্রায় ২৫ লাখ টাকার অবৈধ জাল ও বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

(৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন বাবুগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। জব্দকৃত অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, বাবুগঞ্জ থানার এসআই মিজানুর রহমান, আনসার ব্যাটালিয়নের হাবিলদার মোতালেব হোসেন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নজরুল ইসলাম, মাঠ সহায়ক সাইফুল ইসলাম আতিক উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মা কে দেখতে এভারকেয়ারের হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

যেখানেই চাঁদাবাজি, সেখানেই প্রতিরোধ- এনসিপি নেতা শিশির

#

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে ৪ মাস

#

শহিদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও ১ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী

#

রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

#

পাল্টে গেলো ‌‘রামচন্দ্র’ রণবীরের সীতা..?

#

মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্র তুহিনের

#

নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৫০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২

Link copied