বরিশালে নৈশ বাসে মাদক পরিবহনের সময় আটক ৩

Bortoman Protidin

২০ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজায় একটি নৈশ পরিবহন তল্লাশি করে ৪ কেজি গাঁজা এবং ১৫০ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বরিশাল বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানিয়েছেন, একটি নৈশ বাসে করে বরিশালে মাদক আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উজিরপুরের ইচলাদী টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে। রাত ৯টার দিকে একটি বাসের যাত্রীদের তল্লাশিকালে ৪ কেজি গাঁজা সহ ২ জন ও ১৫০ পিস ইয়াবা সহ একজনকে আটক করে তারা।

গাঁজা সহ আটককৃতরা হলেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার মো. সবুজ হাওলাদার (২৮) ও কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকার মো. বিপ্লব (৩০)। ১৫০ পিস ইয়াবা সহ আটক করা হয় কুমিল্লা সদরের শুভপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনকে (৪৮)। জিজ্ঞাসাবাদ শেষে আটক ৩জনকে উজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গাঁজাসহ দুজন আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মজিদ বাদী হয়ে এবং ইয়াবাসহ একজন আটকের ঘটনায় পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে শুক্রবার গভীর রাতে উজিরপুর মডেল থানায় পৃথক ২টি মামলা করেছেন বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৯ হাজার লিটার ডিজেল পাচারকালে গ্রেপ্তার ৯

#

পাকিস্তানের ১২ শহরে একযোগে হামলা, ৮০ সেনা নিহত

#

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তুতি , মোদীর কাছে বিচার চাইলেন পাকিস্তানি স্ত্রী

#

জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে হবে : আইজিপি

#

পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিনজন

#

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর ছেলের

#

কুমিল্লায় ডিবি পুলিশের হাতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

২২বছর পর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কুমিল্লা

#

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

মাদকের টাকা না দেওয়ায় খালাকে কুপিয়ে হত্যা

Link copied