বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের বাড়িতে অগ্নিসংযোগ

Bortoman Protidin

১৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন মাগুরার বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার পর শহরের জেলা জজ আদালতের সামনে অবস্থিত ‘জোহা ভবনে’ এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী তরুণ কুমার জানান, রাত ১১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বোতলে পেট্রোল ভরে এনে ভবনের পেছনের দিকে প্রবেশ করে। তারা মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে প্রতিবেশীরা এসে দ্রুত নিয়ন্ত্রণে আনে।

ঘটনার ব্যাপারে তানভীর হাসান জোহা একটি গণমাধ্যমকে বলেন, এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। আমি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। জজ আদালতের মতো সুরক্ষিত এলাকায় এ ধরনের হামলার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এই নাশকতার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অস্ত্র-গুলিসহ ছাত্রলীগকর্মী আটক

#

দুর্গাপূজার দশমী পর্যন্ত সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

সকল ধর্মের মানুষের জন্য শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালেন জামায়াত আমির

#

কিস্তির টাকা না পেয়ে হাঁস ধরে নিয়ে গেলেন এনজিও কর্মী

#

কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের অভিযান

#

জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণে সরকার সহযোগিতা করবে : তথ্য উপদেষ্টা নাহিদ

#

তিতাসের গ্যাস সরবরাহ পুনরায় চালু, কয়েক ঘণ্টা পর মিলবে স্বাভাবিক গ্যাস

#

বায়তুল মোকাররমের খতিবের নেতৃত্বে অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা

#

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, স্বস্তি নেই বাঙ্কারেও

Link copied