ভারতের প্রমোদতরী গঙ্গা বিলাস এখন কাউখালীতে

Bortoman Protidin

১৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ভারতের পর্যটকবাহী প্রমোদতরী গঙ্গা বিলাস ২০বিদেশি পর্যটক নিয়ে পিরোজপুরের কাউখালীতে এসে পৌঁছেছে। মঙ্গলবার বিকেলে ৫টায় কাউখালী সন্ধ্যা নদী নদীসংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটএ) এর লঞ্চ ঘাটে নোঙর করে ‘গঙ্গা বিলাস’।

জানাগেছে, ঢাকা থেকে ভারতের বেনারস উদ্দেশ্যে ছেড়ে আসা ভারতের পর্যটকবাহী প্রমোদতরি গঙ্গা বিলাস এ ১৫জন সুইডিশ ও ৫জন জার্মানি নাগরিক রয়েছে। গত রবিবার ঢাকা থেকে ছেড়ে চাদঁপুর, বরিশাল হয়ে মঙ্গলবার বিকেলে তারা কাউখালী আসেন । পরে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। মঙ্গলবার কাউখালীতে রাত্রী যাপন শেষে বুধবার তারা সুন্দরবনের উদ্দেশ্যে কাউখালী ছেড়ে যাবেন। পরে তারা মংলা বন্দর হয়ে ভারতের বেনারস যাবেন।

উল্লেখ্য, গত বছর ১১জানুয়ারী উত্তর প্রদেশের বারানসী’তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এমভি গঙ্গা বিলাস’এর প্রমোদ ভ্রমনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় ২শফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থ তিনতলা এ নৌযানটির ২৮টি বিলাসবহুল কক্ষ রয়েছে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ

#

২০ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

ভোট দিতে পারবেন প্রবাসীরা

#

ব্রাহ্মণবাড়িয়ার জয় দিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের কুমিল্লা ভেন্যুর সূচনা

#

সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি : ডা. তাহের

#

বাণিজ্যমেলায় বিদ্যুৎ খরচ দেখার ব্যবস্থা ওয়ালটন এসিতে

#

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

#

এক সপ্তাহের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় হবে: ধর্ম উপদেষ্টা

#

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

#

৫ লাখ বেকার মাসে ঋণ পাবে ১০ হাজার, বাড়বে না বিল

Link copied