মণ্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে: উপদেষ্টা নাহিদ

Bortoman Protidin

২২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন পূজা মণ্ডপে হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে।

শুক্রবার (১১ অক্টোবর) দিনগত রাতে পুরান ঢাকার তাঁতীবাজারে পূজা মণ্ডপে হামলায় আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে গিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ কথা বলেন।

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সব খরচ বহন করা হবে। দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেব না। দুষ্কৃতকারী যেই হোক তাদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আহতদের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দেন। এরপর তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এদিন রাতে ৪-৫ জন দুষ্কৃতকারী তাঁতীবাজার পূজা মণ্ডপে বোমা মারার চেষ্টা করে। তারা একটা বোমা ছুড়লেও সেটা বিস্ফোরিত হয়নি। বোমা নিক্ষেপকা‌রীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ব্যবসায়ীকে হত্যার দায়ে ৪জন কে মৃ-ত্যু’দণ্ড এবং ১জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত

#

বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন ড. মুহাম্মদ ইউনূস

#

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

#

চট্টগ্রামের ২ আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন চূড়ান্ত

#

এবার পদত্যাগ করলেন এনসিপি কেন্দ্রীয় নেত্রী সৈয়দা নীলিমা দোলা

#

আগামী ৩০ জুন থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা

#

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ৯২ নোবেল বিজয়ীর অভিনন্দন

#

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার: মাহদী আমিন

#

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বার্তা

#

মোখা এখন গভীর নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

সর্বশেষ

Link copied