মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

Bortoman Protidin

১৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

সিলেটের কোম্পানীগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে রামচন্দ্র তালুকদার (৫৫) নামে এক জেলে নিহত হয়েছেন।

রবিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার ধলাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহানন্দ তালুকদারের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, রামচন্দ্র তালুকদারসহ কয়েকজন মৎস্যজীবী নতুনবাজার এলাকায় ভাড়া থেকে ধলাই নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন। গতকাল (রবিবার) সন্ধ্যার পর রামচন্দ্র একাই একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান।

এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে নদীতে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঢাকার পথে ‘বেনাপোল এক্সপ্রেস’

#

আমীরে জামায়াতের সঙ্গে জাপান ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

#

কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

#

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

#

আমাদের তরুণদের রক্ষা করুন, মাতৃভূমি রক্ষা পাবে: প্রধান উপদেষ্টা

#

জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ, হতে পারে বৃষ্টিপাত

#

আজ নতুন পোশাকে নেমেছে পুলিশ

#

জেলের জালে ধরা পড়লো ২০০ কেজি ওজনের ‘পাখি মাছ’

#

সেনাপ্রধানের সাথে চেক প্রজাতন্ত্রের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

#

চট্টগ্রামের সীতাকুন্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৪

Link copied