রমজানে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে— আশ্বাস বাণিজ্য উপদেষ্টার

Bortoman Protidin

৭ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজারে বিশেষ করে ভোগ্যপণ্যের ক্ষেত্রে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রোববার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বর্তমান বাজারের স্থিতি নিয়েছি। আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করেছি।

বিশ্লেষণ করে আমরা এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজার আরও ভালো হবে। গত বছরের তুলনায় এ বছরের রমজানের বাজারে আরও বেশি স্থিতি থাকবে বলে আমাদের বিশ্বাস।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা বা পরিস্থিতি স্বাভাবিক আছে।

গত বছরের মতোই আছে বা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম দাম আছে, কিন্তু সরবরাহ পরিস্থিতি একই রকম আছে। কাজেই তারা আমাদের আশ্বস্ত করেছেন যে মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সরবরাহও স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, প্রায় সব ধরনের পণ্যের ক্ষেত্রেই স্থিতিশীল অবস্থায় আছে। সরবরাহ পরিস্থিতি কোনো কোনো ক্ষেত্রে কিছু বেশি আছে, মূল্য কোনো কোনো ক্ষেত্রে কিছু কম আছে।

কাজেই আশা করা যায়, গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজারে বিশেষ করে ভোগ্যপণ্যের ক্ষেত্রে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

#

পদক পাচ্ছেন ১৮০ আনসার সদস্য

#

মেডিকেল ডিভাইস দেশে তৈরি হলে চিকিৎসা হবে সহজ

#

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্ত ভিত্তি দেবে: সালাহউদ্দিন

#

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান

#

পানিবন্দিদের সহায়তায় ফায়ার সার্ভিসের হটলাইন চালু

#

বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু : ত্রাণ উপদেষ্টা

#

প্রতি সপ্তাহে ২০০ শহীদের পরিবারকে সহযোগিতা করা হবে: সারজিস আলম

#

রিকশায় চড়ে এসে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

সর্বশেষ

Link copied