রাজশাহী শাহ মাখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

Bortoman Protidin

৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি জনসভায় যোগ দিতে নিজ বিভাগ রাজশাহী পৌঁছেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তিনি বিমানে করে রাজশাহীতে পৌঁছান।

রাজশাহী পৌঁছে নগরীর দরগাপাড়ায় হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন তিনি। এরপর দুপুর ২টায় রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি।

জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। সমাবেশে তিনি এই তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

রাজশাহীর সমাবেশ শেষ করে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। পথে আজ বিকেলে নওগাঁর এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এই সভায় নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

এরপর সন্ধ্যায় নিজের নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। রাতে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন।

দলীয় সূত্র জানায়, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। এরপর শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নেয়ার পর রাতে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নতুন দলের দায়িত্ব নিয়ে সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত : নাহিদ ইসলাম

#

বরিশালের জনসভা মঞ্চে তারেক রহমান

#

আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আইন উপদেষ্টা

#

ঢাকায় আসছেন জোবাইদা রহমান খালেদা জিয়াকে লন্ডনে নিতে

#

বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ও জলসম্পদ ব্যবস্থাপনার উন্নতির জন্য ৭৭৯ টাকার ঋণ অনুমোদন

#

গণভোটে ‘হ্যাঁ’ বলেই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নেবে জনগণ: শফিকুল আলম

#

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধা

#

ধানমন্ডি ৩২-এ অপ্রীতিকর ঘটনার তদন্ত হচ্ছে: সারজিস আলম

#

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি’র বৈঠক

#

বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষকেরা চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চা ফিরে পেয়েছেন : প্রধান উপদেষ্টা

সর্বশেষ

Link copied