শার্শায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

Bortoman Protidin

১৮ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ আলম শেখ (৩৮) ও লাল্টু মোড়ল (৩৫) নামে দু'মাদক পাচার কারীকে আটক করেছে।

(১৫ নভেম্বর) বুধবার  রাত ১১ টার দিকে শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে এ গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটক আলম শেখ বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে ও লাল্টু মোড়ল একই থানার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে।শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শার্শার বহিলাপোতা গ্রামে কয়েকজন মাদক পাচারকারী মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলম শেখ ও লাল্টু মোড়লকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ১২টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ২৪ কেজি।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান। #


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো: সেনাপ্রধান

#

হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার

#

তার ছাড়াই গাড়িতে হবে চার্জ, দেশের প্রথম উদ্ভাবন

#

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

#

সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

#

কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

#

পানামায় ১২০০ বছর পুরনো সমাধিতে সোনার খনির হদিস

#

লটারির মাধ্যমে পদায়ন করা হয় ৫২৭ জন ওসি

#

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হলেন ডাঃ নিশাত সুলতানা

Link copied