শেয়ারবাজারে লেনদেন সাড়ে ৯টা থেকে দেড়টা পর্যন্ত

Bortoman Protidin

২২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯ থেকে, যা চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। সোমবার(১১ মার্চ) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

বর্তমানে দেশের শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। রোজার পর ঈদের ছুটি শেষে আবার এ সময় অনুযায়ী লেনদেন হবে বলে জানানো হয়।

রোজায় শেয়ারবাজারের লেনদেন সময় সূচির বিষয়ে বিএসইসি জানিয়েছে , রমজান মাসে শেয়ারবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। আর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

পোস্ট ক্লোজিং সেশনের ১০ মিনিটে নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে দিনের ক্লোজিং দামে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

এদিকে রমজান মাসে বিমা কোম্পানির জন্যও নতুন সময় সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গিত রেখে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-সহ সব বিমা করপোরেশন এবং বিমা কোম্পানির জন্য এ অফিস সূচি নির্ধারণ করেছে আইডিআরএ।

এই বিষয়ে বিমা কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে আইডিআরএ উল্লেখ করেছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। অফিসের সময় সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালেন জামায়াত আমির

#

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

#

আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি কোটি টাকা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা

#

পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল

#

আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না: তারেক রহমান

#

পুলিশের অভিযানে বরিশালে ২ ডাকাত গ্রেপ্তার

#

ভাষার গুরুত্ব না বুঝলে দেশপ্রেম জাগ্রত হয় না : বিদ্যুৎমন্ত্রী

#

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

সর্বশেষ

Link copied