শ্রীমঙ্গলে ঝোপে পাওয়া গেল ১১টি এয়ারগান

Bortoman Protidin

২৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব অস্ত্র নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান চালিয়ে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। বিষয়টি সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে র‍্যাব-৯।

র‍্যাব জানায়, লচনা এলাকার চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ের মধ্যে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে এসব এয়ারগান পাওয়া যায়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কাজে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে—এমন আশঙ্কা থেকেই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উদ্ধার হওয়া এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সেনাবাহিনী প্রধানের সাথে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

#

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

#

করোনায় ১ দিনে প্রাণ গেল ২ নারীর, শনাক্ত ১৫

#

রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের কল্যাণে: তারেক রহমান

#

নির্বাচনে ৮ লাখ ৯৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

মহিলা বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে জাহিদ হোসেন

#

আইসক্রিম কিনতে গিয়ে হারিয়ে যাওয়া মেয়েকে ১৭ বছর পর ফিরে পেল পরিবার

#

ওসির প্রত্যাহারের খবর পাওয়া মাত্রই পাওনাদাররা ভিড় জমালো থানায়

#

কারওয়ান বাজার বস্তিতে আগুন, নিহত ২

Link copied