সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ নারী-পুরুষ গ্রেপ্তার

Bortoman Protidin

১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

শনিবার  রাত পৌনে বারোটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারের হোটেল সবুজ বিপনির আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পালবাড়ি এলকার আলাউদ্দিনের পুত্র সারোয়ার খান (২৫), নগরীর বন্দর বাজার পুরান লেনের জয়নাল আবেদীনের পুত্র ইয়ামিন (২৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র খসরু মিয়া (৩৫), একই উপজেলার চিকার কান্দি এলাকার মৃত লিম্বর আলীর পুত্র হোটেল স্টাফ রইচ আলী (২৮), জামালগঞ্জ উপজেলার মশালঘাট এলাকার বদরুল আলমের পুত্র হোটেল স্টাফ মোঃ রুমেল আহমদ (২৮), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধরা এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফাতেমা আক্তার জান্নাত (২৫), বগুড়া জেলার আদমদিঘী থানার সিয়ার এলাকার মৃত. আমজাদ হোসেনের মেয়ে মোছাঃ মেঘনা আক্তার (২৬), সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ছিলাপাড়া শেরপুর এলাকার মোহাম্মদ আলীর মেয়ে সালমা বেগম (২৬), রংপুর জেলার কোতোয়ালী থানার তাজহাট এলাকার মোঃ নাজির হোসেনের মেয়ে মোছাঃ নাজমা বেগম (২৮)

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ দমন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপি-জামায়াতের সংঘর্ষে অস্ত্রধারী সেই যুবক গ্রেফতার

#

রাজধানী ঢাকায় গ্রেফতার ৩২, বিভিন্ন মাদক জব্দ

#

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কুমিল্লায় মোমবাতি প্রজ্বলন

#

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

#

কুমিল্লায় সেনা-পুলিশের যৌথ অভিযান: অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

#

যেকোনো নাশকতা প্রতিরোধে বিজিবি প্রস্তুত

#

মোটরসাইকেল প্রতিযোগিতার সময় প্রাণ গেল এক তরুণের, আহত আরও একজন

#

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সাহসী পদক্ষেপ: মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করেছে ২৩ বীর

#

এইচএসসিতে পাসের হার ৭৭.৭৮ শতাংশ

Link copied