হাদি হত্যা: বাইক চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

Bortoman Protidin

৯ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

পুলিশ সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭/বি এলাকার মেহেদীর বাসা থেকে পিস্তল, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এডিসি মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আদাবরের একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার হিমন হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের বন্ধু।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিজিবির নতুন ডিজি নিয়োগ পেয়েছেন

#

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশিসহ ৮৫৩ জন আটক

#

রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত নাগরিকদের শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

#

বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

#

স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

#

রাষ্ট্র সংস্কারে জামায়াতের ১০ প্রস্তাব

#

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ

#

কোতয়ালী ও নগরকান্দা এলাকা থেকে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

#

কুমিল্লায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী শামীম গ্রেপ্তার

#

রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে-কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

Link copied