হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া , শারীরিক অবস্থা উন্নতির দিকে

Bortoman Protidin

৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গুলশানের বাসভবন থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে ভর্তি রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, শারীরিক অবস্থায় উন্নতি হলেও এখনই বাসায় নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আরও কয়েকদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

এর আগে গত ১৫ অক্টোবর তিনি একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস চোখের নানা জটিল সমস্যায় ভুগছেন।

এদিকে লন্ডন থেকে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান নিয়মিত তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন। ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে দলের ভেতরে উদ্বেগ থাকলেও চিকিৎসকদের পরামর্শই চূড়ান্ত ধরা হচ্ছে। তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হাসনাতের এক ছবি থেকেই আয় ৪৪ হাজার টাকা

#

কুমিল্লায় বেকারি ও শিশু খাদ্য কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

#

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

#

দীর্ঘ ৪০ বছর অপেক্ষার পর ইবতেদায়ী শিক্ষকদের দাবি পূরণ

#

আজ পবিত্র শবে বরাত: রহমত ও মাগফিরাতের রজনী

#

কুমিল্লা গোমতী-মেঘনা সেতুর সুরঙ্গ থেকে অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার

#

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

#

ভোটের সময় ৪ দিন ছুটির খবর ভুয়া

#

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জামায়াত আমিরের

#

ইজতেমা যথাসময়ে হবে, সহিংসতাকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

Link copied