অস্ত্রধারীর ভিডিও ভাইরাল,যুবক আটক

Bortoman Protidin

৭ দিন আগে বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬


#

ভাইরাল হওয়া ৪৯ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়- খালি গায়ে এক যুবক ঘরের ভেতর পিস্তল নাড়াচাড়া করছেন। আর ১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, শপিং ব্যাগে একজন আরেকজনকে দুটি অস্ত্র বুঝিয়ে দিচ্ছেন এবং বলছেন- ‘পাইছোনি বুইঝা।’

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্রসহ ভিডিও ভাইরাল হওয়া যুবককে আটক করেছে পুলিশ। শরীফ হোসেন নামের ওই যুবক উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মনির হোসেনের ছেলে।

উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, সোমবার দুপুরের পর অস্ত্রসহ এক যুবকের ভিডিও ভাইরাল হয়। ৪৯ সেকেন্ড ও এক মিনিট ৪ সেকেন্ডের দুটি ভিডিও নিয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোয়েবের নির্দেশনায় পুলিশের কয়েকটি টিম ভাইরাল হওয়া ওই যুবককে আটকের জন্য মাঠে নামে। রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

ভাইরাল হওয়া ৪৯ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়- খালি গায়ে এক যুবক ঘরের ভেতর পিস্তল নাড়াচাড়া করছেন। আর ১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, শপিং ব্যাগে একজন আরেকজনকে দুটি অস্ত্র বুঝিয়ে দিচ্ছেন এবং বলছেন- ‘পাইছোনি বুইঝা।’ এ সময় তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা চলে।

পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওটিতে যে যুবক আগ্নেয়াস্ত্র খুলে দেখছিলেন তিনি সিঙ্গুলা গ্রামের মোবারক হোসেনের ছেলে মুন্না। ১৮ বছর বয়সী মুন্না এক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের একাধিক টিম মাঠে নামে। অস্ত্র হাতে ভাইরাল হওয়া শরীফ হোসেনকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে ভিডিওটি আগের। এর সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে তা তদন্ত করে দেখছে পুলিশ। অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

#

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

#

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

#

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

#

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

Link copied