এডাই কাঁইও আসেনাই বাহে, তোমরা আসি কম্বল দিলেন, আল্লাহ তোমার ভাল করুক।

Bortoman Protidin

১৯ দিন আগে শুক্রবার, জুন ৫, ২০২৬


#
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।

এডাই কাইও আসে নাই বাহে, তোমরা আসি কম্বল দিলেন তোমাকগুলাক ধন্যবাদ। এভাবেই কথাগুলো বলছিলেন, কুড়িগ্রামের নদী বেষ্টিত চর রাজীবপুর উপজেলার ঢুষমারা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের বাসিন্দা সখিনা বেওয়া (৭০)। 


ওই চরের শুধু সখিনা বেওয়া নন তার মতো সুরুজ ভান, কছভান ও আমেনা বেওয়ার মতো অনেকেই পুলিশের শীতবস্ত্র হাতে পেয়ে দারুণ খুশি হয়েছে। তারা বলছিলেন, এতো জারের মধ্যে হামার এডাই কাইও আসে নাই। আইজ পুলিশ আইসে কম্বল দেইল, হামরা খুব খুশি, হামরা ওমার জন্যে দোয়া করমো। 


সোমবার (১৫ জানুয়ার) জেলার চর রাজীবপুর উপজেলার ঢূষমারা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের প্রায় ২০০ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সরকারের পক্ষে শীতবস্ত্র বিতরন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।  হাড়-কাপানো এই শীতে শীতবস্ত্র পাওয়ার তালিকায় ছিলেন বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র এলাকার পিছিয়েপড়া মানুষেরা। শীতবস্ত্র বিতরনের পাশাপাশি স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থীদের মিষ্টি ও চকলেট বিতরন করে পুলিশ। 


পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরন করছে। আমরা আজ কুড়িগ্রামের প্রত্যন্ত চরের মোহনগঞ্জের মানুষের পাশে দাড়াতে পেরে ভালো ফিল করছি। সাধ্যমত আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত রাখবো। 


জেলা পুলিশ কুড়িগ্রামের শীতবস্ত্র বিতরন কালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যাক্ষ  যোবায়ের আল মুকুল, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই সদর ট্রাফিক বানিউল আনামসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।,

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মধ্যরাতে দশম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

#

৩৮ বছর পর বাড়ি ফিরলেন জাবেদ আলী, মেনে নেননি স্ত্রী

#

হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

বিদ্যুতের দাম বাড়ল ১৬ দশমিক ৬৮ শতাংশ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

আমি দোষ করেছি আমার একটা ছাওয়াল আছে আমাকে ক্ষমা করে দেন স্যার : আদালতে রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা

#

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

Link copied