এবার বিয়ের পিঁড়িতে বসলেন হেনার মেয়ে

Bortoman Protidin

১৫ দিন আগে বুধবার, মার্চ ১৮, ২০২৬


#

বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজ তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। সম্প্রতি খবরটি সংবাদ মাধ্যমে এই তারকা জুটি নিশ্চিত করলেও গত বছরের ২৪ ডিসেম্বর তাদের কন্যার বিয়ে হয়। 

জানা গেছে, ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনেই হয় এই বিয়ের আয়োজন; পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিলো। ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন।

মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে, মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিকমাধ্যমে মেয়ে ও জামাতার জন্য দোয়া চেয়েছেন নাইম। এ বিষয়ে তিনি বলেন, মেয়েকে দেশের বাইরে পাঠানো নতুন নয়, তবে এবারের বিদায়টা ভিন্ন অনুভূতির। অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিতে আছেন এবং দম্পতির সুখী দাম্পত্য কামনা করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

#

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

#

চাঁদ দেখা কমিটির বৈঠক কাল বৃহস্পতিবার

#

ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

#

সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বিধবা মাকে তাড়িয়ে ঘরে আগুন দিল ছেলে

#

ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী

#

যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

#

বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

#

কুমিল্লার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিকের ভূমিকায় শতাধিক স্কাউট সদস্য

Link copied