গাঁজাসহ আটক বাবা ও ছেলে

Bortoman Protidin

২ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#

সবার চোখ ফাঁকি দিয়ে বাবা ও ছেলে অভিনব কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজার চালান এনেও শেষ রক্ষা হয়নি। গাঁজার চালান কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করে নিয়ে যাওয়ার সময় গোপনে ওৎ পেতে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একটি দল তাদের গ্রেফতার করে।

বুধবার দিবাগত রাতে দিনাজপুন শহরের কালিতলা থেকে ৫ কেজি গাঁজাসহ ওই বাবা রঞ্জিত রায় ও ছেলে রিপন রায়কে আটক করা হয়।

আটককৃতরা হলেন দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত দনো রায়ের ছেলে রঞ্জিত রায় ও তার ছেলে রিপন রায়। রঞ্জিত রায়ের আরেক ছেলে কিছুদিন আগেই মাদকসহ ডিএনসির হাতে আটক হয়েছিল। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওত পেতে থাকা ডিএনসির দল কুরিয়ার সার্ভিসের সামনে থেকে সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ৫ কেজি গাঁজা ও পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি। তারা সম্পর্কে বাবা ও ছেলে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। 


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied