তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

Bortoman Protidin

৬ দিন আগে শনিবার, নভেম্বর ২১, ২০২৬


#

বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ১৭ মে রোববার দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ১৯ বছর বয়সী ভুক্তভোগী তরুণী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা-পুলিশ। গ্রেফতাররা হলেন কাওছার (১৯), বাধন (১৯) ও রকি। তারা সবাই বগুড়া সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার একটি দোকানে যান। পরে অভিযুক্তদের সঙ্গে তারা বিভিন্ন স্থানে অবস্থান করেন।

এরপর রাতের দিকে তারা ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে যান। সেখানে একপর্যায়ে তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

পরে আরেক অভিযুক্ত তাকে নিয়ে বের হওয়ার সময় তিনি স্থানীয়দের কাছে সাহায্য চান। স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।

বগুড়া সদর থানার পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied