ধেয়ে আসছে উত্তরে শীত

Bortoman Protidin

২৬ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬


#

গত কয়েকদিন থেকে রংপুরসহ উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালে থেকে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সেই সাথে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। এ মাসেই মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শীতার্ত হতদরিদ্র মানুষরা কষ্টে দিন যাপন করছে। শীতজনিত কারণে শিশু ও বৃদ্ধদের ঠাণ্ডাজনিত রোগবালাই বাড়ছে আশংকাজনক হারে। প্রতিদিন এই অঞ্চলের মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। 

আবহাওয়া অফিস বলছে এক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

  হিমেল হাওয়া আর মৃদু শৈত্যপ্রবাহ কাবু করছে শীতার্ত মানুষকে। শনিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে আসায় শীতের প্রকোপ বেড়ে যায়। সর্বনিম্ন তাপমাত্রা একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরো কমবে। গত কয়েকদিন থেকে আকাশ রয়েছে মেঘলা। কোথাও কোথাও ঘন কুয়াশায় প্রায় সারা দিন সূর্যের আলো দেখা যায়নি। 

রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রংপুর অঞ্চলের তাপমাত্রা আরও কমবে। এমাসেই মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

#

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

#

২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied