নিজের অটোরিকশায় পোস্টার লাগিয়ে চালক খুঁজছেন পাত্রী

Bortoman Protidin

৮ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#

বিয়ের জন্য পাত্রী খুঁজতে নিজের অটোরিকশায় বিজ্ঞাপন দিয়েছেন চালক। ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এই ঘটনা।ওই যুবকের নাম দিপেন্দ্র রাথোর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানান, তিনি বিয়ে করতে চান। কিন্তু সমাজে মেয়ে পাচ্ছেন না। তাই এই অভিনব পথ খুঁজে বের করেছেন।

তিনি বলেন, বিয়ের জন্য একটি ম্যারিজ গ্রুপে যুক্ত হয়েছিলেন। কিন্তু তারপরও তারা এলাকায় কোনো পাত্রী খুঁজে পাননি। এরপর সিদ্ধান্ত নিয়েছেন, নিজেই দায়িত্ব নেবেন।ইতিমধ্যে এই ঘটনা আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়। দিপেন্দ্র বলেন, তিনি জাত ও ধর্মের বিভেদে বিশ্বাস করেন না। যেকোনো নারী তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। 

এরপরই রিকশায় বিজ্ঞাপন দেওযার আইডিয়া মাথায় আসে। বিজ্ঞাপনে নিজের নাম, রক্তের গ্রুপ, জন্মতারিখ, উচ্চতা, গোত্র সবই উল্লেখ করেছেন। দিপেন্দ্র বলেন, তারা বাবা-মাও এই পদক্ষেপে তাকে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, ‘আমার বাবা-মা পুজায় ব্যস্ত থাকে। তাই তাদের আমার জন্য পাত্রী খোঁজার সময় নেই। তাই আমার নিজেকেই এই কাজটি করতে হচ্ছে।’


বর্তমানে ইলেক্ট্রনিক রিকশা চালিয়ে পরিবার চালান দিপেন্দ্র। যেই তার জীবনসঙ্গী হোক না কেন, তাকে সুখে রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied