ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নসিমন চালকের মৃত্যু

Bortoman Protidin

১৮ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬


#

মুকুল বসু, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে সুজন মোল্যা (২২) নামের এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে সুজনের দুই পা কাটা পড়ে। মারাত্মক আহত সুজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সহস্রাইল নামক স্থানে পৌঁছলে বেলা ১১টার দিকে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় রিফাত (২০) নামের এক রাজমিস্ত্রী আহত হয়েছে। সুজন বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের মনজু মোল্যার ছেলে। সায়মা (৩) নামে তার একটি মেয়ে আছে। 

জানা যায়, সকালে বোয়ালমারী থেকে সিমেন্ট বোঝাই দিয়ে নসিমনে পার্শ্ববর্তী তেলজুড়ি গ্রামে যাওয়ার পথে চতুল মুন্সীবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে দ্রুতগামী যানের নিচে চাপা পড়ে চাম্পা (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের কামারপাড়া ব্রিজের নিকট এ ঘটনা ঘটেছে। নিহত চাম্পা একই ইউনিয়নের সুতালিয়া গ্রামের বাসিন্দা এবং মনু কাজীর স্ত্রী। 

স্থানীয়রা জানায়, তারা রাত আটটার দিকে ভারী যানের চাকায় পিষ্ট এক মহিলার লাশ সড়কে দেখতে পায়। চাকায় পিষ্ট হওয়ায় ওই মহিলার লাশ সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। পরে পরনের শাড়ি দেখে লাশ শনাক্ত করেন নিহতের পরিবারের সদস্যরা। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এনআইডি জালিয়াতি: বরখাস্ত ছয় কর্মচারী

#

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

#

এইচএসসির ফল প্রকাশ আগামীকাল

#

ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

#

র‌্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার

#

অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু, আহত ৪

#

সেনাবাহিনী প্রধানের সাথে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ

#

সারাদেশে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী

সর্বশেষ

#

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

#

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

#

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

#

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন

#

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০

#

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালো পথে ফেরার ঘোষণা

#

যেকোনও মুহূর্তে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, নেপালকে সতর্ক করল চীন

#

জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা, আ.লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

Link copied