ফরিদপুরে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত

Bortoman Protidin

২৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬


#

মুকুল বসু, ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারীতে ইট বোঝাইকৃত অবৈধ থ্রি-হুইলার (খেক্কর) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হামিম মোল্যা (২৫) নামে এক চালক নিহতের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদ্রাসার এ দুর্ঘটনা ঘটে।নিহত থ্রি-হুইলারের চালক পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মান্নান মোল্যার ছেলে।

এ ঘটনায় পরিবহনটির আরোহী অপর দুই শ্রমিক আহতের খবর পাওয়া গেছে। নিহত-আহতরা সকলেই একই এলাকার বাসিন্দা।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার বাটা ব্রিকস নামে ইট ভাটা থেকে ইট বোঝাইকৃত থ্রি-হুইলারটি (খেক্কর) শুক্রবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। দ্রুত গতির থ্রি-হুইলারটি মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদ্রাসার সামনে পৌচ্ছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গাড়ীর নিচে চাপা পড়ে চালক হামিম ঘটনাস্থলেই মারা যায়। 

থ্রি-হুইলারে চালক হামিম মোল্যা ছাড়াও গাড়ীতে দুইজন সহযোগী ছিলেন।

ইট বোঝাইকৃত গাড়ীর সাথে থাকা আহত তারিকুল ইসলাম জানান, আমাকে ও আহত সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে আমরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেছি। দূর্ঘটনায় মারা যাওয়া হামিমের লাশ আমাদের সাথেই বাড়িতে আনা হয়েছে। 

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে নিহত-আহতদের কাউকে না পেয়ে হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। পুলিশ পৌঁছানোর আগেই মৃতদেহ নিয়ে স্বজনরা মহম্মদপুর উপজেলার গ্রামের বাড়িতে চলে গেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে দুর্ঘটনা ও নিহত ব্যক্তির বিষয়ে অবগত করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার কাছে পদোন্নতি বঞ্চিতদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন

#

হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী

#

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী

#

ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার ঘোষণা

#

কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান অ'স্ত্রসহ আটক ১০

#

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো

#

তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

#

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

#

যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০

#

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, বাসের সংঘর্ষে চালক নিহত

Link copied