বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে :আইজিপি

Bortoman Protidin

১৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

আজ টঙ্গীর বিশ্ব ইজতেমায় পুলিশের কন্ট্রোল রুমে ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

পরিদর্শন শেষে তিনি বলেন, বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে।

দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, একটা দল দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে। বিভিন্ন দল, গ্রুপ ও সম্প্রদায়ের মাঝে বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের গুজবে কান দেবেন না।

তিনি আরও বলেন, বর্তমান নিরাপত্তায় ব্যবস্থায় বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিষ্ফোরক প্রশিক্ষক টিম, ক্রাইম সিন, চুরি, ডাকাতি, ছিনতাই, নৌ বহর ও হেলিকপ্টারের টহল ব্যবস্থা প্রস্তুত থাকবে। পর্যাপ্ত সংখ্যক সিসি টিভি ক্যামেরা, আইপি ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও ওয়াচ টাওয়ার, সাদা পোশাকে এবং পোশাকে পুলিশের সদস্যরা থাকবে। ইজতেমা স্থলে ভিআইপি-ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা সিটি করপোরেশন তদন্ত কমিটিকে বর্তমান স্থানে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী

#

প্রবাসীরা বিমান বন্দরে অতিথির মত সম্মান পাবেন : প্রধান উপদেষ্টা

#

খেলনার গাড়িতে করে ইয়াবা সরবরাহের সময় এক নারী আটক

#

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

#

ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

#

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

#

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

#

তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে : প্রধান উপদেষ্টা

#

ঝুঁকিপূর্ণ শিশুদের অধিকার রক্ষায় করণীয়

#

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন দম্পতি