ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানাল ‘জ্যোতিষী’ বিড়াল

Bortoman Protidin

২ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬


#

বিশ্বকাপের ম্যাচের ফলাফল নিয়ে ধারাবাহিকভাবে সঠিক ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। একের পর এক ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ভক্তদের কাছে  এখন বেশ পরিচিত নাম এটি।

যদিও শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো তার পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে, তবুও ব্রাজিল-নরওয়ে ম্যাচকে ঘিরে আবারও নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছে মিলু।

মিলুর মতে, রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ব্রাজিল।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল নিয়ে মিলুর পূর্বাভাস এর আগে সঠিক ছিলো। ফলে ব্রাজিলিয়ান সমর্থকদের অনেকেই এই পোষ্য বিড়ালটির ভবিষ্যদ্বাণীর ওপর বেশ আস্থা রাখতে শুরু করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়লেও আমি মিলুর ওপর বিশ্বাস রেখেছিলাম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। এবারও তার ভবিষ্যদ্বাণী মিলবে বলে আশা করছি।’

মিলুর মালিক নাতান পিনহেইরো জানিয়েছেন, ম্যাচের আগে তিনি দুটি একই ধরনের বাটিতে খাবার রাখেন। প্রতিটি বাটির পেছনে মুখোমুখি দুই দলের পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।  

তবে মিলুর এই ভবিষ্যদ্বাণী নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের অভিযোগ, মালিক ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন নাতান। তিনি পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, এতে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই এবং মিলুই নিজের পছন্দে বিজয়ী দল নির্বাচন করে।

শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো মিলুর ভবিষ্যদ্বাণী ভুল হলেও, ব্রাজিল-নরওয়ে ম্যাচে তার নতুন পূর্বাভাস কতোটা সঠিক হয়, সেটিই এখন দেখার অপেক্ষা। যদি মিলুর ভবিষ্যদ্বাণী আবারও মিলে যায়, তবে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ‘জ্যোতিষী’ বিড়ালটির জনপ্রিয়তাও আরও এক ধাপ বাড়বে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আবারও মুখোমুখি হচ্ছে স্পেন-আর্জেন্টিনা

#

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

#

ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে স্বামী

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

ট্রাফিকে নিয়োগ পাচ্ছে শিক্ষার্থীরা,ডিউটি ৪ ঘণ্টা করে

#

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

#

কুমিল্লায় নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল কেন্দ্র

#

সহায়তার হাত বাড়িয়ে বন্যা দুর্গত এলাকায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল

#

অস্ত্র-হাতবোমাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব -৫

#

১১৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied