মধ্যরাতে দশম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

Bortoman Protidin

২১ ঘন্টা আগে বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬


#

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে একটি বাল্যবিয়ের আসর পণ্ড করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দবন গ্রামে পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন তিনি।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, কনে কুমারখালী ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী এবং বর একই প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রায় দেড় বছর আগে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়ে না দিলে আত্মহত্যার হুমকি দেন বলে অভিভাবকরা জানান। এতে বাধ্য হয়ে অভিভাবকরা বিয়ের আয়োজন করেন।

অভিযানের সময় কনেকে সাজানো চলছিল এবং পাশের ঘরে কাজীর অপেক্ষায় বরযাত্রীরা ছিলেন। ইউএনওর উপস্থিতিতে বিয়ে বন্ধ হয় এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের কাছ থেকে মৌখিক স্বীকারোক্তি নেওয়া হয়।

কনের বাবা বলেন, ছেলে ও মেয়ে একই প্রতিষ্ঠানে পড়ার সুবাদে সম্পর্ক গড়ে ওঠে। প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়েছে। মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত আর বিয়ে দেব না।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়ের আসর পণ্ড করে উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। ছেলে ও মেয়েকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাল্যবিয়ের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ব্যবহারিক পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

#

ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার আপনাদের পাশে আছে: আইনমন্ত্রী

#

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর কথা বললেন উপদেষ্টা নাহিদ

#

তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলীর সাক্ষাৎ

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

#

বসতঘরের দরজা ভেঙে ৫ ভরি স্বর্ণ চুরি

#

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা, দল থেকে বহিষ্কার

#

প্রিয় সোনামণি রামিসা তোমার কাছে মানবতা লজ্জিত : ডা. শফিকুর রহমান

#

দ্রুত ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার

#

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

সর্বশেষ

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ

#

রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

#

ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

#

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

#

কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

#

ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

Link copied