মহাখালীতে অপেক্ষায় অসংখ্য যাত্রী, দূরপাল্লার বাস নেই

Bortoman Protidin

২২ দিন আগে শনিবার, আগস্ট ২৯, ২০২৬


#

বাস সংকটের কারণে ঢাকার মহাখালী বাস টার্মিনালে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। টিকিট কেটেও যথাসময়ে দূরপাল্লার বাসের দেখা পাচ্ছেন না তারা। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে মহাখালী বাস টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদে বাড়ি ফেরার উদ্দেশে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন বাস টার্মিনালে। কিন্তু যাত্রীর তুলনায় বাস কম থাকায় ভোগান্তির মুখে পড়েছেন তারা। টিকিট কেটে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছে, যে গাড়িগুলো ঢাকা ছেড়ে গিয়েছিল মহাসড়কে যানজটের কারণে সেগুলো যথাসময়ে ফিরতে পারছে না। তাই বাস সংকট দেখা দিয়েছে।

অনন্যা পরিবহনের কাউন্টার ম্যানেজার সেলিম আহমেদ বলেছেন, রাতে যে বাসগুলো ছেড়ে গিয়েছিল, সেগুলো জ্যামের কারণে যথাসময়ে ফেরত আসতে পারছে না। তাই বাসের সংকট দেখা দিয়েছে। এছাড়া আজ যাত্রীর চাপ প্রচুর। তাই বাস ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি বিকেলের মধ্যে সব যাত্রীকে আমরা পৌঁছে দিতে পারব।

অপেক্ষারত একজন যাত্রী বলেন, আগেভাগে বাড়ি ফেরার জন্য সকাল সকাল কাউন্টারে এসে টিকিট কেটেছি। কিন্তু এখন দেখছি বাস-ই নেই। কাউন্টার থেকে বলছে বাস আসতে সময় লাগবে। এখন এভাবে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে।

সিলেটগামী যাত্রী ফাতেমা বলেছেন, সকালে এসে টিকিট কেটেছি কিন্তু বাসের দেখা পাচ্ছি না। কখন বাসে ছাড়বে, কখন বাড়ি ফিরব জানি না।

বগুড়াগামী একতা পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. জসিম বলেছেন, আমাদের আপাতত কোনো বাস সংকট নেই। নির্দিষ্ট সময়ের মধ্যেই গাড়ি ছাড়ছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ওয়াকাথন-সমাজ সেবা সম্মেলনের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

#

সেন্সরবোর্ড পুনর্গঠন করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হবে : তথ্য উপদেষ্টা

#

গুচ্ছ ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোডে জরুরি নির্দেশনা

#

১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো: সেনাপ্রধান

#

আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

#

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

#

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

#

ভোটের দিনও চলবে গণপরিবহন তবে বন্ধ থাকবে মোটরসাইকেল

#

বেশি দামে বীজ আলু বিক্রি, ৮০ হাজার টাকা জরিমানা

#

আগামী বছর সরকারি ছুটি ২৬ দিন, এর মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটি

সর্বশেষ

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

#

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

#

২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

Link copied