মা-বোনদের সমর্থনেই নির্বাচনে সাফল্যের আশা জামায়াতের: শফিকুর রহমান

Bortoman Protidin

১ দিন আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

আগামী জাতীয় নির্বাচনে দেশের নারী ভোটারদের বড় অংশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, এই সমর্থনের ইতিবাচক ইঙ্গিত তারা ইতোমধ্যেই লক্ষ্য করছেন।সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, দেশের জনগণের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণ সুশাসনের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করবে। জামায়াতে ইসলামীর একমাত্র প্রত্যাশা হলো—নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়।তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, কোনো ধরনের অনিয়ম বা শঙ্কা দেখা দিলে প্রথমে তা নির্বাচন কমিশনের নজরে আনা হবে। সেখান থেকে সমাধান না এলে বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।জামায়াত আমির আরও বলেন, যদি এবারের নির্বাচনেও জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়, তাহলে ভবিষ্যতে মানুষ কবে তাদের অধিকার ফিরে পাবে—তা অনিশ্চিত হয়ে পড়বে।এ সময় তিনি দেশের গণমাধ্যম নিয়েও মন্তব্য করেন। তার অভিযোগ, সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এমনকি অতীতের রাজনৈতিক অস্থিরতার সময়েও একই প্রবণতা দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামি চায় গণমাধ্যম স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করুক। তার মতে, গণমাধ্যম যদি স্বেচ্ছায় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। প্রশাসন ও গণমাধ্যম—উভয়ের ভূমিকাই জনগণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পুলিশ রিপোর্টের ৯০ দিনের মধ্যেই হাদির হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

#

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

#

বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ ইসলাম

#

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

#

এমপি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

#

কার্যালয়ে আসেননি কর্মকর্তা ও কর্মচারীরা, বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী

#

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

#

ভোটের গাড়ির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

#

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

Link copied