রাজবাড়ীতে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Bortoman Protidin

১৪ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#

রাজবাড়ীর বালিয়াকান্দিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মন্টু মণ্ডলকে (৬০)৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১০) সদস্যরা। আজ শুক্রবার সকালে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করাসহ থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জগন্নাথপুর গ্রামের মৃত কেসমত আলী মণ্ডল ওরফে কিতাব আলী মণ্ডলের ছেলে।

আজ শুক্রবার দুপুরে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া গড়াই নদীর খেয়াঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার ২০১২ সালের ২২ ডিসেম্বর দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মন্টু মণ্ডলকে ৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা করেন। এ সময় তার কাছ থেকে ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তার মন্টু মামলার পর বিভিন্ন সময় রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন এবং একইসঙ্গে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আসামির বিরুদ্ধে আরও ছয়টি মাদক মামলা রয়েছে।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied