রাতের মধ্যেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম

Bortoman Protidin

১৭ দিন আগে শনিবার, অক্টোবর ১৭, ২০২৬


#

রাতের মধ্যেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম ।তবে বাংলাদেশে বৃষ্টিপাত ঝরানো ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না।আজ এমন তথ্য জানিয়েছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী শশী কান্ত জানিয়েছেন, মিগজাউম অন্ধ্র প্রদেশের স্থলভাগে উঠে আসছে। এটি ধীরে ধীরে শক্তিক্ষয় করবে। আজ রাতের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হবে।

বাংলাদেশের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়া কবির জানিয়েছেন, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টিবজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের

#

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে ৪২৭ জন গ্রেপ্তার

#

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

#

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

#

দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে, দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

#

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী

#

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

#

ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু ঈদের খুশি বণ্টনে

#

জাতীয়ভাবে প্রথমবারের মতো বাংলাসহ সব জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের উদ্যোগ

#

প্রধান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠক, ৪ সিদ্ধান্ত