সুন্দরবনের কথিত দেবী বনবিবির পূজা ও মেলা অনুষ্ঠিত

Bortoman Protidin

২৩ দিন আগে রবিবার, মে ১০, ২০২৬


#

নজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১৬ জানুয়ারী) মুন্সিগঞ্জ জেলেখালী ও সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি,ধূমঘাট, ভেটখালী নতুন ঘেরী গ্রামে কথিত সুন্দরবনের দেবতা বনবিবির পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

মুন্সিগঞ্জ জেলেখালী বনবিবি পুজার প্রধান কর্তা বা পূজারী সতীশ মন্ডল জানান প্রতি বছর মাঘ মাসের ১ম দিনে এ বন বিবির পূজা অনুষ্ঠিত হয়। দেখা যায় এ পূজায় মাটির তৈরি বনবিবি, শাহা জংগুলি, আলি মোদন, গাজী, কালু, দুঃখে, রাখাল বালক, সুন্দরবনের বাঘের মূর্তি করে কোন ব্রাক্ষ¥ণ ছাড়াই পুঁথি পড়ে পূজা করা হচ্ছে। জানা যায় এ পূজায় প্রধান দেবতা হল বনবিবি। বাকী অন্যরা বনবিবির সঙ্গী সাথি। বিশেষ করে যারা সুন্দরবনে যান তারা বাঘের আক্রমণসহ অন্যান্য জীব জন্তুর আক্রমণ থেকে রক্ষা পেতে কথিত বনবিবির পূজা করে থাকেন। এ ছাড়া সুন্দরবন সংলগ্ন এলাকায় কবিরাজ বা স্থানীয়ভাবে ঝাঁড় ফুঁক করে থাকেন তারাও এ বন বিবির পুজা করে থাকেন বলে জানা যায়।

আরও জানা যায় এ বন বিবির পুজায় নারী,পুরুষ মানত করে থাকেন বিশেষ করে যাদের সন্তান নেই তারা সন্তানের জন্য ও কোন বিশেষ রোগ থেকে মুক্তি পেতে। যখন এ মানত অনুযায়ী মানতকারীর কামনা বা বাসনা পরিপূর্ণ হয় ঠিক তার পরবর্তী বছর মুরগি ছেড়ে দেওয়া, পাঁঠা বলি দেওয়া, বন বিবির মূর্তি তৈরী করে দেওয়া সহ অন্যান্য নিয়ম মেনে চলেন। এ পুজার পুজারী সতিষ মন্ডল বলেন সুন্দরবনের বাওয়ালী, মেীয়ালীরা সাধারণত বনে যাওয়ার পূর্বে তার নিকট এসে বনবিবির সামনে থেকে মাটি নেওয়া বা এক চিলতে কাপড় মন্ত্র দিয়ে পড়ে নিয়ে যান। বনে থাকা কালিন এটি সার্বক্ষণিক সাথে রাখেন।

 এ দিকে উপজেলার বাদঘাটা গ্রামে আলি মোদন তলায় আলি মোদনের নামে স্থানীয়রা শিন্নী দিয়েছেন। এখানকার বিশ্বনাথ মন্ডল জানান বিশ্বাসের ভিত্তিতে পূর্ব পুরুষ থেকে এ নিয়ম প্রচলিত রয়েছে বলে মাঘ মাসের প্রথম দিনে এ মোদমী তলায় আলি মোদনের শিন্নি দেওয়া হয়।

বনবিবির পুজার দিনে এক ধরনের স্থানীয়ভাবে মেলা বসে। এ মেলায় বিভিন্ন প্রকার দোকান বসে। মেলা উপলক্ষে স্থানীয়ভাবে বেশ সাড়া পড়ে প্রতি বছর।

সতিষ চন্দ্র বলেন তার এ বনবিবির মেলার বয়স প্রায় এক শত বছর হতে চলেছে। তার ঠাকুরদাদা যোগেশ্বর মন্ডল পূজা ও মেলা করেছেন ছোট কাল থেকে , তার পিতা নীল কান্ত মন্ডল জীবিত থাকা কালিন পুজা ও মেলা করেছেন ও তার ছেলে সতিষ মন্ডল (৬২) বর্তমানে পুজা ও মেলা করছেন। তিনি বলেন পূর্বে এ মেলা উপলক্ষে যাত্রা, লাঠিখেলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা করা হত। বিভিন্ন এলাকার লোকজন মেলায় আসত। বর্তমানে এ মেলার পরিসর কমে গেছে বলে জানান।

জানা যায়, উপজেলার সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি, জেলেখালী, ভেটখালী নতুন ঘেরী, বুড়িগোয়ালিনী ও অন্যান্য স্থানে এ বনবিবির পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলেখালী, ভেটখালী নতুন ঘেরী বনবিবির মেলায় শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ সহ অন্যান্যরা মেলা পরিদর্শন করেন এবং আয়োজকদের সাথে মতবিনিময় করেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

#

৮ মার্চ নারীদের দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে বিমান

#

আইনকানুন এবং সংস্কারের মাধ্যমে নির্বাচনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

#

রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত নাগরিকদের শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

#

কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা

#

সরকারি সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

#

ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন আয়েশা আক্তারকে সেলাই মেশিন প্রদান

#

অভৈধভাবে মাটি চুরি করে বিক্রি করার অপরাধে তিনজনকে কারাদন্ড

#

হোয়াটসঅ্যাপে যেভাবে ব্যক্তিগত ছবি শেয়ারে করবেন

#

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

সর্বশেষ

#

নায়ক মান্নার সঙ্গে থালাপতি বিজয়ের ভাইরাল ছবি ঘিরে রহস্য

#

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

#

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা: থালাপতি বিজয়

#

জমি বিক্রি করেও মেয়েকে বাঁচাতে লড়ছেন কারিনার বাবা কায়সার হামিদ

#

গাজীপুরে চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনায় আটক ২

#

বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

#

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

#

ঘরে মা-সন্তানসহ ৫ মৃতদেহ, হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ওসি

#

রোববার থেকে ১৩ দিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

#

চবিতে জাতীয় ছাত্রশক্তির আনুষ্ঠানিক যাত্রা শুরু

Link copied