স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

Bortoman Protidin

৯ দিন আগে বুধবার, এপ্রিল ২২, ২০২৬


#

ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে নার্গিস বেগম (৬০) নামে এক নারী তার প্রেমিক আবু বক্কারের (৪৫) বাড়িতে অবস্থান নিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নার্গিস বেগম চার সন্তানের জননী এবং আবু বক্কার পাঁচ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নার্গিস বেগম ও আবু বক্কার কাজির মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর আগে আবু বক্কার তাকে নিয়ে দুবার ঢাকার সাভার এলাকায় পালিয়ে যান। পরে আবু বক্কারের প্রথম স্ত্রী তাদের সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নার্গিস বেগমের দাবি, আবু বক্কার তাকে বিয়ে করেছেন এবং তার ডাকে সাড়া দিয়েই তিনি বাড়িতে এসেছেন। 

তিনি বলেন, আমি আমার আগের সংসার ছেড়ে চলে এসেছি। আবু বক্কার আমাকে বিয়ে করেছে, তাই আমি এখন তার বাড়িতেই থাকব।

অন্যদিকে আবু বক্কারের স্ত্রী নুপুর বেগম বলেন, আমার স্বামী এখন জেলে আছে। সে যদি এসে তাকে ঘরে তুলে নেয়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমার স্বামীর অনুপস্থিতিতে আমি তাকে জায়গা দিতে পারব না৷ এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা দেখা দিয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অস্ত্র-হাতবোমাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব -৫

#

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

#

প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

#

৭ ঘণ্টায় ১২ লাখ টাকা নির্বাচনি তহবিল সংগ্রহ করলেন ডা. তাসনিম জারা

#

শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

#

প্রযুক্তিগত অগ্রগতি বাড়িয়ে বিশ্বের সঙ্গে তাল মেলাতে হবে : প্রধান উপদেষ্টা

#

সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

#

ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ - ⁠অধ্যাপক আলী রীয়াজ

#

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : তথ্য উপদেষ্টা

Link copied