২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলি

Bortoman Protidin

৫ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬


#

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেড় মাস পিছিয়ে ২৬ এপ্রিল নেওয়া হবে। রবিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, “এই পরীক্ষা ৯ মার্চ হওয়ার কথা ছিল। নির্বাচনের কারণে এটা পেছানো হয়েছে। পরীক্ষা আগামী ২৬ এপ্রিল হবে।”

পিএসসি ৯ মার্চ এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করলেও একই দিনে ময়মনসিংহে সিটি কর্পোরেশন নির্বাচন থাকায় পরীক্ষা পেছান হলো। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

এ পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১২টায়। এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাবেন পরীক্ষার্থী এবং প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

পরীক্ষার আসন বণ্টন ও অন্যান্য নির্দেশনা ‘যথাসময়ে’ পিএসসির (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।

সরকারি চাকরিতে তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১০ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়। এবার সোয়া ৩ লাখের বেশি চাকরিপ্রত্যাশী প্রিলিমিনারি পরীক্ষায় বসতে আবেদন করেছেন।

বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন (সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারি ডেন্টাল সার্জন ১৬ জন, সহকারি প্রকৌশলী ৬৫ জন) ও সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied